বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোহিত হত্যা : ৩ আসামির ১৫ দিনের রিমান্ড

purohitপঞ্চগড় প্রতিনিধ : পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩ আসামির ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুর পৌনে ১ টায় তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মদ মারজিয়া খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- পূর্বের জেএমবি মামলার দুই আসামি খলিলুর রহমান ও বাবুল হোসেন এবং স্থানীয় শিবিরকর্মী জাহাঙ্গীর আলম। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়ার পাশে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের ঘটনায় রোববার সারা রাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই রবিন্দ্র চন্দ্র রায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ে করেন। অন্যদিকে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। এসব মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রোববার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়ার পাশে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে তিন দুর্বৃত্ত। এ সময় গোপাল চন্দ্র রায় নামে এক পূজারি গুলিবিদ্ধ হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে