বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

photo-1456199973নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শন্তু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সেজিয়া-হলদিপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শন্তুর বাড়ি উপজেলার লালপুর গ্রামে। তাঁর বাবার নাম রওশন আলী।

মহেশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম জানান, গতকাল সোমবার সন্ধ্যায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় শন্তুকে। পরে রাতে তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সেজিয়া-হলদিপাড়া মাঠে যায় পুলিশ। সেখানে শন্তুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শন্তু।

গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে নরসুন্দর হাকিমুল ইসলাম পিনুর গলিত লাশ উদ্ধার করা হয়। তাঁকে অপহরণের পর খুন করা করে ঘাতকরা। এ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন শন্তু।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে