বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন দশম গ্রেডে বেতন স্কেলের দাবিতে

 

নিজস্ব প্রতিবেদক : মানববন্ধনডিপ্লোমা প্রকৌশলীদের মতো সমান সুযোগ-সুবিধা, অধিকার ও দশম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা কৃষিবিদরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এই মানববন্ধনের আয়োজন করে। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

1bdf815800cd3a9f45d914201ef400da-Manob-Bondhon
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ধান, পাট, আলু, গম, তুলা, ইক্ষুসহ বিভিন্ন ফসলের গবেষণায় ডিপ্লোমা কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু তাদের সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না।
ডিপ্লোমা কৃষিবিদরা বলেন, আমাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেলে উন্নীতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজও সে ঘোষণা বাস্তবায়ন হয়নি। আমরা খুব দ্রুতই সেই ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই।

 
তারা বলেন, ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দেশের খাদ্য নিরাপত্তায় রোদ-বৃষ্টি ঝড় উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। অথচ কৃষিবিদরা আজকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেডে বেতন দেওয়া হলেও তাদের ১১তম গ্রেডে বেতন দিয়ে বৈষম্য করা হচ্ছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আকতার, মহাসচিব আব্দুর রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক শেখ শহীদ মো. আব্বাস, আকবর জালালাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে