,

অবসরের প্রশ্নে বিরক্ত ধোনি

doniভারতে কিসে না প্রশ্ন ওঠে! ভালো করলেও প্রশ্ন। খারাপ করলেও প্রশ্ন। কিছু করলেও প্রশ্ন। না করলেও প্রশ্ন। আবার মিডিয়ার আছে স্বাধীনতা। চাইলে তাই যা ইচ্ছে প্রশ্ন করে বসতে পারে! ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিরক্ত। এশিয়া কাপ খেলতে ঢাকা রওনা হওয়ার আগে রবিবার কলকাতায় ছিল সংবাদ সম্মেলন। সেখানে আবার অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়ে প্রবল বিরক্তি প্রকাশ করেছেন। সাথে জানিয়েছেন, অবসর নিয়ে তার ভাবনা পাল্টাবে না। আরো খেলবেন।

“এক মাস বা ১৫দিন আগে যা বলেছি সেই জবাব তো পাল্টাবে না। কোথায় প্রশ্নটা করা হচ্ছে তা ব্যাপার না। জবাব একই থাকবে।” অবসরের প্রশ্নে ধোনি বলেছেন, “এটা আপনার নামের মতো। আমি তো নাম এমএস ধোনিই বলবো।”

খুব শিগগিরই যে অবসর নিচ্ছেন না তা পরিস্কার করে দিয়েছেন ধোনি। ৩৪ বছরের ধোনি ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝখানে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন হঠাৎ। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ধরে রেখেছেন। ভারতের অধিনায়কও তিনি। মিডিয়াকে তিনি মনে করিয়ে দিয়েছেন চাইলেই সব প্রশ্ন করতে নেই, “আপনার স্বাধীনতা থাকতে পারে। কিন্তু সব প্রশ্ন করা ঠিক না। কি করা উচিৎ, কেন করা উচিৎ তা বিচার করতে হয়। প্রশ্ন করার সুযোগ আছে বলে একই প্রশ্ন বারবার করা যায় না।”

এর সাথে ভারতে প্রশ্নের সংস্কৃতিটাও তুলে ধরেছেন ধোনি, “সবকিছুতেই ভারতে প্রশ্ন ওঠে। বিশ্ব টি-টোয়েন্টি সহজে জিতে ফেললে প্রশ্ন উঠবে তা আগেভাগে হয়ে গেল কি না। ফাইনালে হারলে প্রশ্ন উঠবে আমরা কি ফাইনালের চাপ নিতে পারি না। কোয়ালিফাই না করতে পারলে প্রশ্ন উঠবে তাহলে কি দেশের মাটিতে খেলার চাপ নিতে পারি না আমরা। লোকের এইসব প্রশ্ন তো আমি বন্ধ করতে পারবো না। ভালো প্রশ্ন উঠলে তার জবাব শতভাগই দেব।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে