রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

images (18)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার রাতের সংঘর্ষের ঘটনায় কিরণ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত কিরণ মিয়া উপজেলার বেপারীপাড়া গ্রামের তেলহা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৮টার দিকে উপজেলার বেপারীপাড়ার আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাক-বিত-া হয়। এ নিয়ে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় সকালবাজার এলাকায় ঘন্টা দেড়েক চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লোটপাট করা হয়। সংঘর্ষে গুরুতর আহত হন আবু বক্কর রকেট মিয়ার সমর্থক কিরণ মিয়া। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। ভোররাতে কিরণ মিয়াকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
সরাইল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা