বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোহিতকে গলা কেটে হত্যা পঞ্চগড়ে

 

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রী শ্রী শান্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ওই মঠে আসা গোপাল চন্দ্র (৩৫) নামে এক পুণ্যার্থী। গোপাল দুর্বৃত্তদের ধাওয়া করলে প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তার ডান হাতে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

images

রোববার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদী সংলগ্ন ওই মঠে এই ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, সকালে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত গৌড়ীয় মঠ সংলগ্ন বাড়িতে ঢুকে মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়ের ওপর হামলা চালায়। এ সময় তারা যজ্ঞেশ্বর রায়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

এ জাতীয় আরও খবর