,

সিদ্ধান্ত স্থগিত হওয়ায় প্রভাব পড়বে না : মালয়েশিয়া

 

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়ার চুক্তির একদিন পরেই নাটকীয়ভাবে তা স্থগিত করে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। তবে তারা বলেছে, বিদেশি শ্রমিক নেওয়া স্থগিতের ঘোষণা দিলেও বাংলাদেশের সঙ্গে করা সমঝোতা চুক্তিতে এর প্রভাব পড়বে না।

ঢাকায় ওই চুক্তি সইয়ের ২৪ ঘণ্টা পর আজ শনিবার নাটকীয়ভাবে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা স্থগিত করে এক বিবৃতি দেয় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। মালয়া মেইল অনলাইনের খবরে এ তথ্য জানা যায়।অবশ্য সমঝোতা অনুযায়ী মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি খাতের জন্য এখনই বাংলাদেশ থেকে কর্মী নেবে কি না- তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

 

Richard1455973135

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম ওই বিবৃতিতে বলেন দেশটির উপপ্রধানমন্ত্রী
আহমেদ জাহিদ হামিদি সব ‘উৎস রাষ্ট্র’ থেকে জনশক্তি আমদানি স্থগিতের যে ঘোষণা দিয়েছেন, তাকে তিনি স্বাগত জানান, কেননা এর মধ্য দিয়ে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

ওই ঘোষণার কারেণ বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বৈধতা হারাবে না বলে তিনি বিবৃতি উল্লেখ করেন। বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়ে সরকার শিগগিরই বিস্তারিত জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়ার মন্ত্রী রিচার্ড রায়ত এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত বৃহস্পতিবার ঢাকায় ওই সমঝোতা স্মারকে সই করেন।

ওই চুক্তির আওতায় মালয়েশিয়া তাদের পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে ১৫ লাখ বাংলাদেশি কর্মী নেবে বলে অনুষ্ঠানের পর জানানো হয়।

কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই শুক্রবার সকালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বাংলাদেশসহ সব ‘উৎস রাষ্ট্র’ থেকে জনশক্তি আমদানি স্থগিতের ঘোষণা দেন, যা নিয়ে দুই দেশেই শুরু হয় তুমুল আলোচনা।

 

জাহিদ হামিদি বলেন, “কতো শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সরকার সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেওয়া স্থগিত থাকবে।”

তবে মালয়া মেইল অনলাইনের ওই খবরে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে মালয়েশিয়ানদের নেতিবাচক মনোভাব রয়েছে। স্থানীয় কিছু বেসরকারি সংস্থা (এনজিও) দাবি করেছে, কিছু বিদেশি শ্রমিক ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা রোগবালাই ছড়িয়ে দিচ্ছে। তবে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে এ দাবির সত্যতা কতটুকু ওই প্রতিবেদনে তা পরিষ্কার করে কিছু বলা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে