,

২১ ফেব্রুয়ারি থেকে ব্রডব্যান্ড চার্জ কমছে ৩৫ শতাংশ

152731BTCLগ্রাহকদের স্বল্প ব্যয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ প্রদানের জন্য ২১ ফেব্রুয়ারি রবিবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের বিভিন্ন প্যাকেজের মূল্য প্রায় ৩৫ শতাংশ কমাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কম্পানি লিমিটেড (বিটিসিএল)। আজ শনিবার বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য জানান। বিটিসিএলের টেলিফোনে কথা বলা ও একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সার্ভিসের বিভিন্ন প্যাকেজে এ পরিবর্তন হচ্ছে বলে জানান মোরশেদ। সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিটিসিএলের নতুন সব প্যাকেজেই থাকছে সীমাহীন ডেটা ব্যবহারের সুযোগ।

প্যাকেজগুলো নিম্নরুপ :
বিকিউব ইনফিনিটি ২৫৬ কেবিপিএস প্যাকেজ পূর্বের ৪৫০ টাকার মাসিক চার্জের পরিবর্তে ৩০০ টাকা, বিকিউব ইনফিনিটি ৫১২ কেবিপিএস প্যাকেজে ৭৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, বিকিউব ইনফিনিটি ১০০০ (১ এমবিপিএস) প্যাকেজে ১১৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং বিকিউব ইনফিনিটি ১৫০০ (১.৫ এমবিপিএস) ১৬০০ টাকার পরিবর্তে এখন পাওয়া যাবে ১০০০ টাকায়। তবে সব মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেটা লিমিট বা ভলিউম বেজড পূর্বের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপার সেভার গ্রাহকদেরকে বিকিউব ইনফিনিটি ২৫৬ প্যাকেজে, ১০ জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকদেরকে বিকিউব ইনফিনিটি ৫১২ প্যাকেজে এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকদেরকে বিকিউব ইনফিনিটি ১০০০ প্যাকেজের সীমাহীন ডেটার সুবিধা প্রদান করা হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে