,

বৃক্ষমানবের দুটি আঙুলে অস্ত্রোপচার শনিবার

78b870714768622954432e6c75ea2a45-images_116813বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার হবে কাল শনিবার সকালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বুড়ো আঙুল ও তর্জনীতে অস্ত্রোপচার হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম এ কথা জানিয়েছেন। তাঁর নেতৃত্বেই চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার করবে। চিকিৎসকেরা বলছেন, শুরুতেই রোগী অপুষ্টিতে ভুগছিলেন। এখন আর সেটা নেই। অস্ত্রোপচারের জন্য আবুলের শরীর এখন উপযুক্ত।
বিরল এই রোগে হাত পায়ে গাছের শিকড়ের মতো গজায়। এ কারণে আক্রান্ত রোগীকে ট্রি ম্যান বা বৃক্ষমানব বলা। আবুল বাজনদারসহ পৃথিবীতে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব গত ৩০ জানুয়ারি মারা গেছেন।
চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়। ১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন। তাঁর হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে এবং দিনে দিনে তা বড় হচ্ছে। তাঁকে ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসক আবুল কালাম জানান, ইতিমধ্যে আবুলের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর বায়োপসি শেষ হয়েছে। এতে ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাঁরা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে