মুঠোফোনে চাঁদা দাবী ও হত্যার হুমকি; থানায় মামলা, আসামী জীবন গ্রেপ্তার

news-image

সরাইলে মুঠোফোনে ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাঁদা দাবী করা হয়েছে। অপারগতায় দেয়া হয়েছে হত্যার হুমকি। হুমকিদাতা একাধিক ডাকাতি ও ইভটিজিং মামলার আসামী জীবনের (৩০) বিরুদ্ধে চাঁদাদাবীর অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার ভোরে জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘির পশ্চিম পাড়া এলাকার মরম আলীর পুত্র জীবন। সে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার বিরুদ্ধে মাধবপুর, সরাইল সহ কয়েকটি থানায় ইভটিজিং ডাকাতি চাঁদাদাবী ও গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে মামলা রয়েছে। সম্প্রতি জীবন শাহবাজপুরের মৎস ব্যবসায়ী মাওলানা সোলাইমান সাদীর নিকট মুঠোফোনে একাধিক নাম্বার ব্যবহার করে মোটা অংকের চাঁদাদাবী করছেন। যথা সময়ে যথা স্থানে চাঁদা দিতে ব্যর্থ হলে সাদীকে হত্যা করার হুমকি দেয় জীবন। বিষয়টি সাদী সরাইল থানাকে অবহিত করেন। গত শুক্রবার ভোরে সরাইল থানার এস আই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। জীবনের গ্রেপ্তারের খবরে গোটা শাহবাজপুরের লোকজন স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন। তার দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে গত শুক্রবার সন্ধায় স্থানীয় মৎস ব্যবসায়ী ও সাধারন লোকজন মহাসড়কে মিছিল করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আরশাদ জীবনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরন করেছি। 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির