,

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালত তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার বাগহাটায় বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এক কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরিজ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

3f18866acf973340d2a6e2e5e1a47e20-Narsingdi-

নরসিংদীতিতাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বাগহাটা এলাকার বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে মাসিক বিল আদায় করে আসছিল। এসব অবৈধ সংযোগের কারণে এলাকার বৈধ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাসের চাপ না পাওয়ায় ভোগান্তিতে পড়েন। একইভাবে জেলার বিভিন্ন স্থানে প্রায় এক লাখ অবৈধ সংযোগ রয়েছে।

নরসিংদীর তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. তৌওহিদুল ইসলাম জানান, কয়েকজন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসব অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে