বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

dowআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার হালমাহেরা এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার তবেলো থেকে ১৫৩ কিলোমিটার, মানাদো থেকে ৪৭৫ দূরে ভূমি থেকে ১০ কিলোমিটার নিচে বলে জানা গেছে। দেশটির আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আপাতত সুনামি সতর্কতা জারির কোনো প্রয়োজন নেই।খবর:বিবিসি।

এ জাতীয় আরও খবর