,

দুই যুবলীগকর্মীকে গুলি ও কুপিয়ে আহত

 
নিজস্ব প্রতিবেদক : পাবনা মধ্য শহরের খান বাহাদুর শপিংমলের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে যুবলীগকর্মী নিবির (২০) ও মিল্টনকে (২২) গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনার পর থেকে খান বাহাদুর শপিংমলের সব দোকানপাট বন্ধ রয়েছে।

বুধবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। আহত নিবির সদর উপজেলার আরিফপুর মহল্লার সাইদুর রহমান খোকনের ছেলে এবং মিল্টন শহরের হাউজপাড়া মহল্লার আবুল হাশেমে ছেলে।pabna1455704467

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন জানান, পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন যুবক সশস্ত্র অবস্থায় খান বাহাদুর শপিংমলের সামনে নিবিরকে লক্ষ্য করে প্রথমে গুলি করে। এ সময় রাস্তার ওপর নিবির পড়ে গেলে চাইনিজ কুড়াল দিয়ে তাকে উপর্যপুরি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। তার সঙ্গী মিল্টনকে মারধর করে আহত করে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় নিবির ও মিল্টনকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে মার্কেটের দোকানপাট মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠাােনা হয়েছে। মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে