বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ চীন সাগরে ‘ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে’ চীন

 1920_Chinaদক্ষিণ চীন সাগরে বিতর্কিত একটি দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে, আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ও একটি রাডার ব্যবস্থার জন্য দুটি ব্যাটারি বসানো হয়েছে। এগুলো নিয়ে উডি বা ইয়ংসিং দ্বীপে নামানো হয়েছে পার্সেল। ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ান। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি এসব রিপোর্টকে পশ্চিমাদের বানানো বলে দাবি করেছেন। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে লাইটহাউজ বা আলোকবর্তিকা বসানো হয়েছে। সেটাকে ভুল করে এভাবে বর্ণনা করা হচ্ছে মিডিয়ায়। জাহাজ চলাচল নিরাপদ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যদি সত্যি চীন সেখানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তাতে সেই উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। উডি দ্বীপকে চীনারা বলে থাকেন ইয়ংসিং দ্বীপ। কাছে এনে দেখানো হয়েছে সেখানকার সৈকত। তাতে দেখা যায় উত্তরাঞ্চলীয় উপকূলে বেশ কিছু জিনিস। তার মধ্যে রয়েছে দুটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি। প্রতিটি ব্যাটারিতে রয়েছে চারটি লঞ্চার ও দুটি নিয়ন্ত্রণ যান।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে