বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫০ টাকায় স্মার্টফোন

alokito_bdমাত্র সাড়ে পাঁচশ’ টাকায় স্মার্টফোন! শুনতে অবাক লাগলেও বুধবার (১৭ ফেব্রুয়ারি) ‘ফ্রিডম২৫১’ নামে ভারতের বাজারে এমনই একটি নতুন স্মার্টফোন ছাড়া হচ্ছে। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ ডলার। বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশ’ টাকা। বলা হচ্ছে, শুধু ভারতের বাজারেই নয় বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন এটি।

আপাতত হ্যান্ডসেটটির ফিচারের বিষয়ে কিছু জানায়নি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিংগিং বেল। বুধবার হ্যান্ডসেটটির উন্মুক্ত অনুষ্ঠানে বিস্তারিত জানা যাবে। ভারত সরকারের সহযোগিতায় স্মার্টফোনটি তৈরি করা হচ্ছে। হ্যান্ডসেটটি উন্মুক্ত অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ও সংসদ সদস্য মুরলি মোহর যোশী উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
হ্যান্ডসেটটির বিষয়ে রিংগিং বেল কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক ভারতীয়র জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে ভিশন এটি তারই একটি পদক্ষেপ। চলতি বছরের শুরুতে মাত্র ৪৪ ডলারে ৫ ইঞ্চি পর্দার ‘স্মার্ট১০১’ নামে চতুর্থ প্রজন্মের (৪জি) হ্যান্ডসেট ছেড়ে শিরোনামে আসে রিংগিং বেল।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে