বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিনগরে টুইন টাওয়ারে আগুন

photo-1455652389 (1)নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারের দশম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খিলগাঁও ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

এদিকে রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রনকক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার বলেন, কনকর্ড টুইন টাওয়ারের অগ্নিকাণ্ডের পর আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রনে এসেছে। তবে ঘটনাস্থলে এখনও প্রচুর ধোঁয়া আছে।

আগুনের পাশাপাশি ধোঁয়া নিরসনে কাজ করছে ফায়ার সার্ভিস। এছাড়া আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসার পর অগ্নিকান্ডের কারণ জানা যাবে বলেও জানান তিনি। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর