,

‘ইসলাম বিতর্ক’ নিয়ে আন্দোলনে নামছে ইসলামী দলগুলো

Islami20160216170621নিজস্ব প্রতিবেদক : ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হওয়ার উপাদান আছে- এমন অভিযোগ ওঠার পর এই ইস্যু নিয়ে এখন আন্দোলনে যাওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে একটি মহলে। আর এ আন্দোলন শুরু হতে পারে শুক্রবার থেকেই। আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ভাবনা চলছে।

ইসলাম বিতর্ক বইটি যে প্রকাশনা সংস্থা থেকে বের করা হয়েছে, সোমবার বইমেলায় বদ্বীপ নামে ওই প্রকাশনীর একটি স্টল পুলিশ সিলগালা করে দেয়ার পর মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোটের কয়েকটি দল। এরই মধ্যে অবশ্য ওই বইয়ের প্রকাশক এবং আরো দুজনকে আদালতে হাজির করার পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৈঠক সূত্র জানিয়েছে, এ ইস্যু নিয়ে আন্দোলনে যাওয়ার জন্য একমত হয়েছেন বেশিরভাগ নেতাই।

খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ‘ইসলাম বিতর্ক নামক বই প্রকাশ করে নাস্তিক শামসুজ্জোহা মানিক গংদের গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় আমরা সাময়িক আনন্দিত। তবে গ্রেফতার ও রিমান্ড নিয়ে কোনো নাটকের অবতারণা করা হলে এদেশের মুসলমানরা ঘরে বসে থাকবে না।’

মাওলানা হাসানাত আমিনী আরো বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে ইসলাম। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এই দেশকে যারা নাস্তিকদের কদর রাজ্য বানাতে চায় তাদের ঠাঁই এ দেশে হবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন বলেছেন, ‘‘বিতর্কিত ‘ইসলাম বিতর্ক’ বইটিতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে গ্রেফতারকৃত ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে বাংলা একাডেমির বইমেলার আরো ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী প্রকাশনাগুলোকে খুঁজে বের করতে হবে।’

ধর্মদ্রোহীদের শাস্তির আইন না থাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত অব্যাহতভাবে চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘নাস্তিক-মুরতাদদের আস্ফালন মেনে নেয়া হবে না। ইসলাম ও নবী করীমকে (সা.) নিয়ে কোনো প্রকার কটূক্তি বরদাশত করা হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে