বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাহ্ফুজ আনামের বিরুদ্ধে পরোয়ানা নয়, সমন জারি’

10257নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়, সমন জারি করা হয়েছে।

মঙ্গলবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক টেলিফোনে এ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় আইনমন্ত্রীকে ফোন করে প্রথম আলোর পক্ষ থেকে জানানো হয়, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল পাস হয়। যেখানে বলা হয়েছে, মানহানির সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল হয়েছে। এ ধরনের পরোয়ানা জারির আগে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করতে হবে।

তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে বিলটি উপস্থাপন করেছিলেন। তাহলে কী করে আজ নারায়ণগঞ্জে করা মানহানির মামলায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
সন্ধ্যায় প্রথম আলোর কাছে এসব বক্তব্য শুনে আইনমন্ত্রী কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি বিষয়টি দেখছি, কীভাবে কী করা হলো।’

পরে রাত সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক টেলিফোন করে জানান, নারায়ণগঞ্জের আইন কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এটা গ্রেপ্তারি পরোয়ানা হবে না। এটা হবে সমন জারি।
প্রথম আলোর পক্ষ থেকে আইনমন্ত্রীকে আবারও জানানো হয়, ‘আমাদের কাছে আদালতের যে আদেশ নামা রয়েছে সেখানে বলা আছে, আসামির প্রতি ডব্লিউএ ইস্যু করা হোক।’ এ সময় মন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলছি এটা হবে সমন জারি, ওয়ারেন্ট ইস্যু নয়।’

মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আজ নারায়ণগঞ্জে করা মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এই মামলাটিসহ আজ মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১৬ জেলায় মোট ১৯টি মামলা হয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় মানহানির অভিযোগ এবং একটিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গতকাল সোমবার ১৭ জেলায় বিচারিক হাকিম আদালতে ১৭টি মামলা হয়। এর আগে গত রোববার বিভিন্ন স্থানে ১৩টি এবং তারও আগে পাঁচটি মামলা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫৪টি মামলা হলো। প্র/আ