,

ডিএমপির নতুন ইউনিট কাউন্টার টেররিজম

2015_10_14_09_07_44_7hU4EO85HreWN05dwCHgbwrNJtRgf0_800xautoনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম। তিনি সম্প্রতি যুগ্ম পুলিশ কমিশনার থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

নতুন এই ইউনিটে পুলিশের ছয় শরও বেশি সদস্য কাজ করবেন। এখানে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, চারজন উপকমিশনার, ১০ জন অতিরিক্ত উপকমিশনার, ২০ জন সহকারী কমিশনার, ৪০ জন পরিদর্শকসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে চারটি বিভাগে বিভক্ত হয়ে এই ইউনিট কাজ করবে। বিভাগগুলো হলো কাউন্টার টেররিজম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম, ক্রাইমসিন ম্যানেজমেন্ট ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম।

সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এ ইউনিটের মূল উদ্দেশ্য। এ ইউনিটের কার্যক্রমে ইন্টেলিজেন্স কালেকশন, অপারেশন পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত ও তদন্ত-পরবর্তী সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্র/আ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে