বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

94333_113নিজস্ব প্রতিবেদক : ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বরিশালের আদালতে পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার শত কোটি টাকার দায়ের করা ওই দুটি মামলায় বিচারক সমন জারি করেছেন।
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাউম খান কায়সার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং অপর যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাদায়ের করেন।
এবিষয়ে বাদি কাইউম খান কায়সারের মামলার আইনজীবী আ. খালেক বলেন, ২০০৭ সালে ডেইলি স্টারে ফ্রিগেট কোঠায়নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ ক্রয়ে দুর্নীতি ও চাঁদাবাজির সংবাদের প্রকাশের জেরে তার নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তাকে জেলে যেতে হয়। এতে বাদি শত কোটি টাকার মানহানির মামলা করেন। দুটি মামলাতেই আদালতের বিচারক সমন জারি করেছেন বলে তিনি জানান।