,

দক্ষিণ আফ্রিকাই জিতলো সিরিজ

234321স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ হারের পর প্রোটিয়াদের লজ্জার আর কিছু বাকি থাকার কথা নয়। তার ওপর, ওয়ানডে সিরিজেও যদি সফরকারী ইংল্যান্ডের কাছে হারে তাহলে, তো উট পাখির মতো বালুতেই নাক-মুখ লুকাতে হবে এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলাদের।

কিন্তু, সেই লজ্জা থেকে অবশেষে মুক্তি পেলো প্রোটিয়ারা। প্রথম দুই ম্যাচ হারলেও পরের তিন ম্যাচ টানা জিতে শেষ পর্যন্ত সিরিজটাই জিতে নিল দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ জয় এক কথায় অসাধারণ। কারণ, দুই ম্যাচ পিছিয়ে থেকে সিরিজ জয়ের রেকর্ড খুবই কম।

কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। আগের চার ম্যাচে দুটি করে জেতার ফলে সিরিজে সমতা। ফলে শেষ ম্যাচটিই হয়ে দাঁড়াল ফাইনাল। এমন ম্যাচে আলেক্স হেলসের অনবদ্য সেঞ্চুরি সত্ত্বেও ইংল্যান্ডকে ৪৫ ওভারে ২৩৬ রানে অলআউট করে দিয়ে ৫ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

৪৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। ১০১ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক। ৪১ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়াইজ। ৫৯ রান করেন হাশিম আমলা। ইংল্যান্ডের রিস চপলি নেন ৩ উইকেট।

এর আগে টব হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে একপ্রান্তে একাই লড়াই করে যান আলেক্স হেলস। ১১২ রান করেন তিনি। বাকিদের মধ্যে সর্বোচ্চ ২৯ রান করেন বেন স্টোকস। জো রুট করেন ২৭ রান। স্টুয়ার্ট ব্রড করেন ১৩ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ইমরান তাহির এবং ডেভিড ওয়াইজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে