,

হজে যাওয়ার সুযোগ পাবেন এক লাখ ১ হাজার ৭৫৮ জন

makka hajবাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ পালনের চুক্তির স্বাক্ষর হয়েছে। চুক্তি মতে এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালনের সুযোগ পাবেন। গত বছরও একই সংখ্যক হজ প্রত্যাশীর বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুমতি পেয়েছিল। রোববার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান ও সৌদি হজ মন্ত্রী ডা. বন্দর বিন মোহাম্মদ বিন হামজা  হজ্জর (Dr. Bandar Bin Mohammed Bin Hamza Hajjar) নিজ নিজ দেশের সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন বলেন, দুই দেশের মন্ত্রী পর্যায়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এবার সরকারিভাবে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৫ হাজার হজ প্রত্যাশী এবং ব্যক্তিগত তত্ত্বাবধানে হজে যেতে পারবেন ৯৬ হাজার ৭৫৮ জন।চুক্তি অনুযায়ী বাংলাদেশি হাজীদের সংখ্যা, হজযাত্রীদের সহায়তাকারী (মাহরাম বা বাহক), নিবন্ধন ও হজ এজেন্সি এবং দেশে তীর্থযাত্রীদের পাঠানোর ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি সরকার এ বছর একটি হজ এজেন্সির অধীনে ন্যূনতম ১৫০ হজ প্রত্যাশী পাঠানোর সিদ্ধান্ত হয়। এর আগে প্রতিটি এজেন্সির জন্য ন্যূনতম ৫০ হজ প্রত্যাশীর বিধান ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে