,

ভালোবাসার ছড়াছড়ি চারদিকে

laboniii_102115_0নিজস্ব প্রতিবেদক : আজকের দিনটি শুধুই ভালোবাসার। স্বামী-স্ত্রী, প্রেমিকা তো বটেই বন্ধুজনও প্রকাশ করছে তাদের প্রেম, আবেগ, অনুভূতি। একসঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা আর আনন্দ মেতে উঠেছে যুগলরা। রাজধানী ঢাকাসহ দূর গ্রামেও মানুষ শুভেচ্ছা জানাচ্ছে প্রিয় আর পরিচিতজনদের।

বিশ্ব ভালোবাসা দিবসে সেভাবে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও সকাল থেকেই প্রিয়জনকে ঘিরে নানা পরিকল্পনা করেছে তরুণ-তরুণীরা। শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন পার্কগুলোতে ভিড় করেছে তারা। এই জটলার বেশিরভাগই ছাত্র-ছাত্রীরা। অফিস সময় শেষ হলে যোগ দেবে অন্যরা।

আগের দিন ছিল পহেলা ফাল্গুন। বসন্তবরণে রঙিন আয়োজন বর্ণিল হয়নি এখনও। তাই ভালোবাসা দিবসে চারপাশের উজ্জ্বলতার জন্য আলাদা কোন প্রস্তুতি নিতে হয়নি। কেবল কিছুটা বদল হয়েছে আগের দিনের সাজসজ্জা, আর হাতে গোলাপের ছড়াছড়ি একটু বাড়াবাড়ি রকমের।

ভালোবাসা দিবসে উপহার দেয়ার চলও শুরু হয়েছে হাল আমলে। নানা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন উপহারও বাজারে নিয়ে এসেছে। এই উপহার নিয়ে নতুন জামা-কাপড় পড়ে ঘুরে বেড়াচ্ছে প্রেমিক যুগল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তাদের ভিড়ই বেশি। সকালের দিকে ক্যাম্পাস অনেকটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠে চারপাশ।

যারা ব্যস্ততার জন্য বাইরে বের হতে পারছেন না তারা মুঠোফোনের মেসেজ, ই-মেইল অথবা অনলাইনের চ্যাটিংয়ে মাধ্যমে প্রকাশ করছেন নিজের অনুভূতি। কেবল বন্ধু বা প্রেমিক প্রেমিকা নয়, উপহার দেয়া নেয়া হচ্ছে ভাই-বোন, সন্তান-বাবা মা বা অন্য স্বজনদের মধ্যেও। ভালোবাসা তো কোন কোণে সীমাবদ্ধ থাকে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে