,

বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ

102712Khalada_adalot-300x180জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে সাক্ষ্য বাতিল খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ঐ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন দায়ের করেন। ঐ আবেদনের উপর আজ শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহম্মদ আলী ও জয়নুল আবেদীন এবং দুদকের খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ এই আবেদন খারিজ করে দেয়। আপিল বিভাগের এই আদেশের ফলে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ এই মামলার বিচার কার্যক্রম চলতে আর বাধা থাকল না।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিরচালক হারুনুর রশীদের সাক্ষ্যগ্রহণ করে ঢাকার বিশেষ জজ আদালত-৩। খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই সাক্ষ্যগ্রহণ আইন অনুযায়ী হয়নি বলে আদালতে আবেদন জানান আইনজীবীরা। কিন্তু বিচারক আবু আহমেদ জমাদার আবেদন খারিজ করে দিয়ে সাক্ষ্য গ্রহণ বহাল রাখেন। পরে বিশেষ জজ আদালতের আতশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন খালেদা জিয়া। হাইকোর্ট এই রিভিশন মামলা খারিজ করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। শুনানি শেষে আপিল বিভাগও তার আবেদন খারিজ করে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ