,

‘ভ্যালেনটাইন্স ডে’ পালনে নিষেধাজ্ঞা পাকিস্তানে

8আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পেশোয়ার রাজ্যের কোয়াট জেলায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। জেলার পুলিশ জানায়, দোকানে যাতে ‘ভ্যালেন্টাইন্স ডে’-এর কার্ড এবং কোনো রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ।
অবশ্য জেলা কর্তৃপক্ষ কেন এই পদক্ষেপ নিল তা উল্লেখ করেনি। ডন জানায়, বর্তমানে কোয়াট জেলার ক্ষমতায় আছে কট্টর ইসলামপন্থীরা। এই নিষেধাজ্ঞার একদিন আগে পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা ভ্যালেনটাইন্স ডে পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী বলে দিনটি পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল।
পাকিস্তানেও সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে পালন জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপলক্ষে দোকানে কার্ড, চকোলেট এবং এই ধরনের জিনিসপত্র বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে