রাজধানীতে গুলি করে বিকাশ কর্মীর ১০ লাখ টাকা লুট
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে মোটরসাইকেলে করে বিকাশের টাকা নিয়ে যাওয়ার সময় গুলি করে ১০ লাখেরও বেশি টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এতে মোশাররফ করিম ও আলামীন নামে দুইজন গুরুতর আহত হয়েছেন। মোশাররফের শরীরে ৫টি ও আলামীনের শরীরে ১টি গুলি লেগেছে।
আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে মিরপুর-১৪ নাম্বারের স্টাফ কলেজের সামনে এঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা মোশাররফের সঙ্গে থাকা ১০ লাখেরও বেশি টাকা লুট করে নিয়ে গেছে।











