বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযোগ ওঠা সকল পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি কমিশনার

DMP1455344559নিজস্ব প্রতিবেদক : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, যে সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওইসব অভিযোগের তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এ সময় ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিস্ফোরিত জনগণকে নিয়ন্ত্রণে আনার জন্য সামান্য পুলিশ সদস্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দুই একটি ঘটনা ঘটে থাকে। কিন্তু তদন্ত সাপেক্ষে সেগুলির বিচার হয়ে থাকে। সম্প্রতি যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়ায় মাত্র দুএকটি ঘটনা এসে থাকে। অনেকের শাস্তি হয়ে গেছে কিন্তু ওইসব ঘটনা মিডিয়ায় আসেনি- এমন উদাহরণ অনেক আছে। পুলিশ অপেশাদার আচরণ করলে তাকে শাস্তি পেতে হবে- এটি নিশ্চিত।’

জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা জনগণকে বন্ধুর মতো রেখে কাজ করবেন। বিভিন্ন অপরাধী ধরতে জনগণকে পুলিশের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।’

সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার। নব নির্বাচিত সেই কমিটিকে নিয়ে আছাদুজ্জামান মিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে