,

তৃতীয় স্থান নির্ধারণী : বড় সংগ্রহের পথে শ্রীলংকা

miraz+jugantor_4085স্পোর্টস ডেস্ক : পরাজয়ের বেদনা ভুলে ফের মাঠে নেমেছে যুব টাইগাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার তৃতীয় স্থান নির্ধারণীতে তারা মুখোমুখি হয়েছে শ্রীলংকার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শ্রীলংকার দুই ওপেনার দারুণ শুরু এনে দেন। স্কোর বোর্ডে বিনা উইকেটে ৬০ রান যোগ করেন তারা।

এরপরই বল হাতে আবির্ভূত হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দৃশ্যপট পাল্টে ৬০ থেকে ৭০ রানে লংকানদেন নেই ৩ উইকেট। ৩টি উইকেটই তুলে নেন ডান-হাতি স্পিনার মিরাজ। প্রথম স্পেলে ৬ ওভার বল করেছেন তিনি। দুটি মেডেনসহ মাত্র ৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

এরপর শাম্মু আহসান আর চারিথ আশলঙ্কা ৩৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামালের চেষ্টা করেন। দলীয় ১০৯ রানে মেহেদী হাসান রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আহসান (২৭)। আর ১৩১ রানে বাম হাতি স্পিনার সালেহ আহমেদ শাওন লেগ বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন বিশাদ রাধিকার উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন আশলঙ্কা ও হাসারাঙ্গা। দু’জনে ৪১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন।

সর্বশেষ শ্রীলংকার সংগ্রহ ৪১ ওভারে ১৭২/৫। চারিথ আশলঙ্কা ৪৪ ও ওয়ানাদু হাসারাঙ্গা ২৪ রানে ক্রিজে রয়েছেন।

সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে স্বাগতিক বাংলাদেশ হেরে যায়। এর ফল প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের ফাইনালের ওঠার স্বপ্ন ভেঙে যায় টাইগারদের।

অন্যদিকে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। আগামীকাল রোববার ফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ