,

তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

taiwan-earth-top20160212091446আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের তাইনান শহরে ভয়াবহ ভূমিকম্পে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। গত শনিবার এই ভূমিকম্পে একটি বড় আবাসিক ভবন বিধ্বস্ত হয়। শুক্রবার সরকারি হিসাবের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন। তবে সেখানে আর কারো বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

তাইনান শহরে ভূমিকম্পে নিহত ও নিখোঁজদের স্মরণে শুক্রবার এক সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন তাইওয়ানের বিদায়ী প্রেসিডেন্ট ও সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট।

ভূমিকম্পে তাইনান শহরে গুঁড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া দুজন বাদে সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ধসে পড়া গোল্ডেন ড্রাগন কমপ্লেক্সের ডেভেলপার লিন মিং-হুই এবং এর দুজন স্থপতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে