বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর সঙ্গে যৌন সম্পর্ক: ব্রিটিশ ফুটবলারের শাস্তি

150423143823_adam_johnson_640x360_getty_nocreditস্পোর্টস ডেস্ক :অল্প বয়সী এক শিশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে অভিযুক্ত হবার পর এ্যাডাম জনসনকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড।তাকে আজই ব্রিটেনের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

যদিও মি. জনসন তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সান্ডারল্যান্ডের ম্যাচ থেকে তাকে প্রত্যাহার করে নেয় ক্লাবটি।
ইতিমধ্যেই আটাশ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান এডিডাস।
২০১৫ সালে মি. জনসন গ্রেপ্তার হবার পর তার ক্লাব তাকে সাসপেন্ড করেছিল।

তবে, পরে মি. জনসনের এজেন্ট এবং পেশাদার ফুটবলারদের সংগঠনের সাথে আলোচনার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল সান্ডারল্যান্ড।
এ মৌসুমে নিজের ক্লাবের হয়ে কুড়িটি ম্যাচ খেলে দুটি গোল করেছেন মি. জনসন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে