বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ মার্চ থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি!

Syria1455168300আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আগামী ১ মার্চ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধের পাঁচ বছর পূর্তি উপলক্ষে জার্মানিতে বিশ্ব পরাশক্তিদের একটি বৈঠক সামনে রেখে এ খবর জানা গেছে।

একটি অসমর্থিত পশ্চিমা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বুধবার রাতে জানায়, সিরিয়ায় আগামী ১ মার্চ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

তবে জাতিসংঘের সদর দফতর জানিয়েছে, সংস্থাটিতে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করতে পারেননি।