,

এবার ‘একুশে পদক’ পাচ্ছেন যারা

82dbf6cae1772ebce3f61a4b34447ba4_L-400x266এবার ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’ যারা পাচ্ছেন তারা হলেন বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, ভাষা ও সাহিত্য এবং শিল্পকলায় গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান রাখায় ১৬ জন বিশিষ্ট ব্যক্তি এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এবারের একুশে পদকের জন্য চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেন ভাষা আন্দোলনে অবদানের জন্য চারজন- বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাইদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) এবং ড. জসীম উদ্দিন আহমেদ। শিল্পকলায় অবদানের জন্য পাঁচজন- টিভি ও চলচ্চিত্রে জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে পন্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক, চিত্রকলায় কাজী আনোয়ার হোসেন (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য মফিদুল হক, সাংবাদিকতায় তোয়াব খান, গবেষণায় অধ্যাপক ডা.এ বি এম আব্দুল্লাহ ও মংছেন চীং মংছিনের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়। এ ছাড়া ভাষা ও সাহিত্যে আছেন তিনজন- জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী। এতদিন একুশে পুরস্কারের জন্য ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ১ লাখ টাকা ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। তবে এবার নগদ টাকার অঙ্কটি বাড়িয়ে ২ লাখ করার সুপারিশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে