,

ভুটানের সঙ্গে বাংলাদেশের ড্র

1455027243১২তম এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতের গোহাটিতে ভুটানের মুখোমুখি জয় বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোল করেন নাবিব নেওয়াজ। ফলে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলো না বাংলাদেশের যুবারা। কারণ এর আগে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে গ্রুপের অন্য দল নেপাল। সেমিফাইনাল নিশ্চিত হবে নেপাল বনাম বাংলাদেশ ম্যাচে। ওই ম্যাচে ড্র করলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ অলিম্পিক দলের।

এদিন খেলার ২৭ মিনিটে প্রথম গোলটি করে ভুটান। গোলটি করেন জিগমে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৪২ মিনিটে হেমন্ত ভিনসেন্টের কর্নার থেকে নাবিব নেওয়াজ জীবন হেড করে বাংলাদেশকে সমতায় ফিরান। ম্যাচের বাকি সময় আর কোনও দল গোলের দেখা না পাওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে