বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষ, নিহত ৪

Rail-clash-400x225দক্ষিণ জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক যাত্রী। পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ৭টার দিকে ব্যাভারিয়ার বেদ আইবলিং শহরের নিকটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের এক মুখপাত্র জার্মান নিউজ এজেন্সি ডিপিএ’কে কয়েকজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরা জানায়, ব্যাভারিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার একক প্রসারিত রেল লাইনে দুই ট্রেন মুখোমুখী হলে এ সংঘর্ষ হয়। পুলিশ আরও জানায়, হতাহতের জায়গা অনেক দূরে। কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে এবং ৪০ জন মারাত্মক জখম হয়েছে। ডিপিএ জানায়, সংঘর্ষের পর একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বেশ কিছু বগি উল্টে গেছে।

এ জাতীয় আরও খবর