,

জিকা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী

141352Nasim-(2)বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই। তবে তা মোকাবিলায় উপযোগী ব্যবস্থা নিয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ মঙ্গলাবর দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের মধ্যে জিকা ভাইরাস রয়েছে কিনা শনাক্ত করতে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে মেডিকেল টিম কাজ করছে।

সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ আমেরিকাসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলসহ অন্যান্য দেশের মায়েদের গর্ভে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের ঘটনা বাড়ছে। প্রতিবন্দ্বী সংক্রান্ত সমস্যার জন্যে এডিস মশাকেই দায়ী করে আসছেন চিকিৎসা বিজ্ঞানীরা। শুধু গর্ভবতী মায়েদেরই নয় সম্প্রতি যুক্তরাষ্ট্রে যৌন সম্পর্কের কারণেও এ ভাইরাস ছড়ার ঘটনা ঘটেছে।

এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র এ মহামারী থেকে মানুষকে রক্ষা করতে ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা বলছেন, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে পাবলিকলি না হলেও এ ভাইরাসের ভ্যাকসিন আক্রান্তদের শরীরে প্রয়োগ করা যাবে। এদিকে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনায় ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ