,

রাজধানীর পাঁচ থানায় নতুন ওসি

capture_101503নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সরিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

আজ সোমবার এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান।

ডিএমপি সূত্রে জানা যায়, মিরপুরের শাহ আলী থানায় ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডিবির পরিদর্শক আনোয়ার হোসেনকে। চুলার আগুনে ফেলে চা-দোকানিকে হত্যার ঘটনার পর এই থানার ওসি শাহীন মন্ডলকে দুদিন আগে প্রত্যাহার করা হয়।

রূপনগর থানার ওসি রেজাউল হাসানকে সরিয়ে সেখানে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহীদ আলমকে নিয়োগ দেয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্করকে গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তার বদলে যাত্রাবাড়ী থানায় নিয়োগ দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনিসুর রহমানকে। অবনী শঙ্কর যাত্রাবাড়ী থানায় এসআই থাকা অবস্থায় যোগদান করে পরিদর্শক তদন্ত ও ওসির দায়িত্ব পালন করছিলেন।

শাজাহানপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শফিকুল ইসলাম মোল্লাকে। তিনি আগে বিমানবন্দর থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া উত্তরখান থানার ওসি ইউনুস আলীকে ডিবি পশ্চিম বিভাগে বদলি করে এই থানার ওসি তদন্ত শেখ সিরাজুল ইসলামকে ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার পাঁচ থানায় নতুন ওসি নিয়োগের সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে