,

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

fire_3658আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দ্রাবাদে একটি ওষুধ কারখানার চুল্লি বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার ভোর ৬টার দিকে শহরের উপকণ্ঠে মহেশ্বরাম এলাকার মানখাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এসিটা ফার্মা অ্যান্ড ড্রাগস ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকদের মধ্যে চারজন ছত্তিশগড় এবং দুজন অন্ধ্রপ্রদেশের বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের ফলে বড় ধরনের অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়। এ সময় চুল্লির কাছে থাকা ছয় শ্রমিক নিহত হন। বিস্ফোরণের পর আহতদের দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পরই কারখানা ঘিরে নিহতদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ