রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার খেয়াঘাটে ১ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি । রোববার রাতে হেরোইন উদ্ধার ও দিয়াড়মানিক চক এলাকার মাদক ব্যবসায়ী সাদেকুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। আটক সাদেকুল দিয়াড়মানিক চক এলাকার সাজ্জাদ আলীর ছেলে। উদ্ধার হওয়া হেরোইনের মুল্য এক কোটি টাকা বলে জানায় বিজিবি। গোদাগাড়ী বিজিবি ফাঁড়ির ইনচার্জ নায়েক মীর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে রেল বাজার খেয়াঘাট এলাকায় অবস্থান করছে। পরে বিজিবির টহল দল সেখানে উপস্থিত হয়ে সাদেকুল ইসলামকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে আটক সাদেকুল ইসলামকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।











