,

বান কি মুন ফোনে কথা বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে

sheikh-hasina-ban-ki-lrg20160207173653নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার রাত ৮টার দিকে তিনি ফোন করেন বলে জানা গেছে। এসময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রীকে বান কি মুন জানান জাতিসংঘ একটি প্যানেল করতে যাচ্ছে। এ প্যানেলে তিনি সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখার প্রস্তাব করেন। জাতিসংঘ মহাসচিবের এ প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান।

বান কি মুন তার টেলিফোন আলাপে এ বছর জুনের প্রথম সপ্তাহে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলন অনুষ্ঠানের কথা জানান এবং ওই সম্মেলনে বান কি মুন বাংলাদেশ থেকে পুলিশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

ঢাকায় এ বছর ডিসেম্বরে “গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট” সম্মেলন হতে যাচ্ছে জানিয়ে ওই সম্মেলনে জাতিসংঘ মহাসচিবকে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে এবং নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছে। এর আগে সবদলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন হয়েছে।

এছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানান।

এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে তাদের টেলিফোন আলাপ শেষ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে