,

সুন্দরবনের সুন্দরী গাছ ২০ বছরে বিলীন হয়ে যাবার আশঙ্কা

141005110310_bangla_sundarbans_640x360_brivosবাংলাদেশের পরিবেশবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে রয়েছে সুন্দরবনের সুন্দরী গাছ।

আগামী ২০ বছরে এটি বিলীন হয়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সঠিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে না পারা ও সমন্বিত উদ্যোগের অভাবই এর জন্য দায়ী।
সমুদ্রের উপকূলে তীব্রভাবে লবণাক্ততা বাড়ছে যার ফলে শুধু সুন্দরী গাছ নয় পুরো সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে।

“সুন্দরবনে লবণাক্ততার ফলে যদি সুন্দরী নামক বড় গাছগুলো না থাকে, ফলে সেখানে পানি এত লবণাক্ত হবে যে বাঘের অস্তিত্ব, হরিণের অস্তিত্ব এবং পুরো গাছপালার যে সিস্টেম আছে সেটাই হারিয়ে যাবে।” বলেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত।

অধ্যাপক নিশাত বলেন, এর সমাধান হচ্ছে লবণাক্ততা কমানোর জন্য সুন্দরবনে মিঠাপানি সরবরাহ করা। তার মতে, একটি ব্যারাজ তৈরি করে গঙ্গা থেকে পাওয়া পানির কিছুটা সুন্দরবনে ধাবিত করলে লবণাক্ততা অনেকটাই কমে যাবে।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ বিষয়ে দুদিনব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালা শনিবার ঢাকায় শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে