,

সিরিজে সমতা ফেরালো অস্ট্রেলিয়া

233481স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ডের পরবর্তী অধিনায়ক কেন উইলিয়ামসন ঘোষণা দিয়েছিলেন, বিদায়ী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে সেরা উপহারটাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। অকল্যান্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটা জিতে সেই পথে অনেক দূর এগিয়েও গিয়েছিল কিউইরা। কিন্তু একটা ঘোষণা যে অস্ট্রেলয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও দিয়েছিলেন! ম্যাককালামের-বিদায় উৎসব ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। কথা রাখার পথে একটু এগিয়েছে স্মিথের দলও। ওয়েলিংটনে আজ দ্বিতীয় ম্যাচেই ৪ উইকেটের দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে তাই আপাতত ১-১ সমতা। চ্যাপেল হ্যাডলি ট্রফি কিউইরা ধরে রাখবে, নাকি অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সেটি নির্ধারিত হবে হ্যামিল্টনের শেষ ওয়ানডেতে।

আগে ব্যাট করা নিউজিল্যান্ডের স্কোরটা কম ছিল না মোটেও। উইলিয়ামসনের হাফ সেঞ্চুরি (৬০) আর মিচেল স্যান্টনারের ৩৯ বলে ৪৫ রানের সুবাদে ৫০ ওভারে নিউজিল্যান্ড করেছিল ৯ উইকেটে ২৮১ রান। ২০৫ রানে ৭ উইকেট চলে যাওয়ার পর ৮ম উইকেটে স্যান্টনার আর অ্যাডাম মিলনে জুটি তোলে ৬১ রান, যাতে মিলনের অবদান ২৭ বলে ৩৬।

প্রায় ৩ বছর পর ওয়ানডে দলে ফেরা উসমান খাজা আর ডেভিড ওয়ার্নারের ১২২ রানের উদ্বোধনী জুটিই জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়াকে। স্যান্টনারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে যাওয়ার আগে খাজা পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ১২২ থেকে ১৪৪ পর্যন্ত যেতেই ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে অবশ্য পড়েছিল অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেটে শন মার্শের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ওয়ার্নার আউট হয়েছেন সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থেকে, দলের ১৯১ রানে। সেখান থেকে ১৯৭ পর্যন্ত যেতে ম্যাথু ওয়েডকেও হারায় অস্ট্রেলিয়া। তবে ৮ নম্বরে ব্যাট করতে নামা জন হ্যাস্টিংস আর কোনো বিপদ হতে দেননি, শন মার্শকে নিয়ে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ