বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ফেব্রুয়ারি থেকে সুপ্রিমকোর্টের কার্যতালিকা পুরোপুরি অনলাইনে

suprim court_101172নিউজ ডেস্ক : আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে সুপ্রিমকোর্টের কার্যতালিকা (কজলিস্ট) ও মামলার তথ্য পুরোপুরি অনলাইনে প্রকাশ করা হবে। কাগজে ছাপানো সর্বশেষ কার্যতালিকা হবে ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘকালীন এই নিয়মের পরিসমাপ্তি ঘটছে ডিজিটাল ব্যবস্থায় উত্তরণের কারণে। খবর বাসসের।

গত ১ ফেব্রুয়ারি থেকেই সুপ্রিমকোর্টের কজলিস্ট পুরোপুরি অনলাইনে প্রকাশ করার কথা ছিল। গত ২৮ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন।

পরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাগজে ছাপা কজলিস্ট প্রকাশে সম্মতি দেন প্রধান বিচারপতি। এ সিদ্ধান্ত সুপ্রিমকোর্টের ওয়েব সাইটেও প্রকাশ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারির পর কাগজের তালিকা উঠিয়ে শুধু অনলাইনেই কজলিস্ট প্রকাশ করা হবে।

রেজিস্ট্রার জেনারেল জানান, ডিজিটালাইজেশন নিশ্চিত করতে কাগজের কার্যতালিকা তুলে দেয়া হচ্ছে। এতে মামলাজট ও জনদুর্ভোগ কমবে। ছাপার খরচ থাকবে না। তিনি বলেন, “সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা অনলাইন কজলিস্ট বাস্তবায়ন করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সমর্থ হবো। বর্তমান সরকারের যে ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় রয়েছে তার সাথে শরিক হয়ে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখতে পারবো।”

গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন শুরু হয়। তখন বলা হয়, তিনমাস পরীক্ষামূলকভাবে ছাপা ও অনলাইন কার্যতালিকা একসঙ্গে চালু থাকবে। এরপর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে।

রেজিস্ট্রার জেনারেল জানান, সুপ্রিমকোর্টের ওয়েবসাইটকে আরও সমৃদ্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে অনলাইনে (নিউজ আপডেট) দেয়া হচ্ছে।

বিচারপ্রার্থী জনগোষ্ঠীকে আইনি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবং দাপ্তরিক ও বিচারিক সেবার মানোন্নয়নে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ-পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে। এ অভিযোগ-পরামর্শ বাক্সে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্টরা বিভিন্ন অভিযোগ ও মূল্যবান মতামত প্রদান করছেন। তার আলোকে পদক্ষেপও নেয়া হচ্ছে বলে সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে