বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার বাসভবন ঘেরাও, পুলিশের বাধা

114444_Untitled-4মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সমর্থিত কয়েকটি সংগঠন। এসময় তাদের গুশলান-২ নম্বর গোলচত্বরে আটকে দেয় পুলিশ। পরে বনানী মাঠে সমাবেশ করেছে তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে আজ সকাল ৯টার দিকে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয় মেহেদী হাসান নেতৃত্বাধীন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর শতাধিক নেতা-কর্মী। সেখানে কর্তব্যরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ কূটনৈতিক পাড়ায় এই ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে তাদের সরে যেতে বলেন।

এদিকে গুলশান দুই নম্বর চত্বরে জড়ো হতে না পেরে বিক্ষোভকারীরা পশ্চিম দিকে সরে এসে বনানী মাঠে জড়ো হন তারা। এসময় তাদের সঙ্গে যোহ দেন সুচিন্তা ফাউন্ডেশন, ঢাকা কলেজ ছাত্রলীগ, তিতুমীর কলেজ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধ শহীদ সন্তান, মুক্তিযুদ্ধের চেতনায়সহ কয়েকটি আওয়ামী লীগ সমর্থিত সংগঠন। পাশের সড়কে তারা সমাবেশ করেন। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য দেন তারা।

সমাবেশে সূচিন্তা ফাউন্ডেশনের পরিচালক মো. এ আরাফাত বলেন, স্বাধীনতার এত বছর পর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার অধিকার খালেদা জিয়ার নেই। বাংলাদেশের সকল সমস্যার মূল খালেদা জিয়া। তাকে উৎখাত করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এসময় ব্যারিস্টার তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের ছেলে নাইম রাজ্জাক এমপি, শহীদ মুক্তিযোদ্ধার কন্যা নুজহাত চৌধুরী, মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন আহমেদ মিমিসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ সরকারের কাছে সাতদফা দাবি জানান তারা। বেলা সাড়ে ১২টার দিকে বনানী ত্যাগ করেন বিক্ষোভকারীরা। ওই এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেও একই দাবিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান দুই নন্বর সেকশনের ৮৯ নম্বর সড়কের বাড়ি ঘেরাও কর্মসূচী পালন করেছিল সরকার সমর্থক সংগঠনগুলো।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে