,

৩৪তম বিসিএসে ক্যাডার বঞ্চিতদের সড়ক অবরোধ

BCS৩৪তম বিসিএসের ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ক্যাডারবঞ্চিত প্রার্থীরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারীরা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম নুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ক্যাডারবঞ্চিতরা শাহবাগ মোড়ে প্রধান সড়কের ওপর অবস্থান নেন। আন্দোলনকারী জানান, ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, এই বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে তারা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

ক্যাডারবঞ্চিতদের আন্দোলনের ফলে শাহবাগ থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। পুলিশের রমনা জোনের এডিসি মো. ইব্রাহীম খান বলেন, ক্যাডারবঞ্চিতরা শাহবাগের রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করে যথাযথ দাবি কর্তৃপক্ষের কাছে নিয়ে যেতে বলি। কিন্তু তারা রাস্তা থেকে সরে যেতে না চাইলে তাদের তিনজনকে থানায় আনা হয়। বাকিদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। তাদেরকে কোনো প্রকার লাঠিচার্জ করা হয়নি বলে তিনি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে