বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে ঢামেকে অসুস্থ মির্জা আব্বাস

122727abbas-2শারীরিকভাবে অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাস। তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি মেরুদণ্ডের হারক্ষয়, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিবার সকাল সাড়ে ১০টার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও কারারক্ষীদের কঠোর নিরাপত্তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। উচ্চমাত্রার ডায়াবেটিস ও মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন মামলায় আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বিএনপির এই নেতা। আত্মগোপনে থেকেই ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেন তিনি। এরপর ৬ জানুয়ারি নাশকতার ২টি মামলা ও প্লট দুর্নীতিসংক্রান্ত আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমানের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে