,

ড. ইউনূসের নাম শোনেই চলে গেলেন ৪ মন্ত্রী

yunus20160206042214নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ডিনারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন সরকারের চার প্রভাবশালী মন্ত্রী। শুক্রবার রাত ৮টায় রাজধানীর কুড়িল বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানস্থল থেকে যে চার মন্ত্রী বেরিয়ে গেছেন তারা হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া আরো যারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী-এমপিদের অনুষ্ঠানস্থল ত্যাগের পর উপস্থিত আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাও চলে যান বলে জানা গেছে।

ডেইলি স্টারের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ড. ইউনূসের উপস্থিত থাকার খবর আগে থেকে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা জানতেন না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে