,

নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্প

Napel-md20160205185133আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমাণ্ডু একটি মধ্যমমানের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৫। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এর তীব্রতা পাশ্ববর্তী দেশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারেও অনুভূত হয়।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা ০৫ মিনিটি) এই ভূমিকম্পটি অনুভূত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে।

দেশটির ভূমিকম্প কেন্দ্র জানায়, রাজধানীর কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পূর্ব সিন্ধুপালচৌকে এর উৎপত্তিস্থল ছিলো। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার সময় আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

২০১৫ সালের ২৫ এপ্রিল দেশটিতে ৭.৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়। ওই ভূমিকম্পের পরও কয়েকবার ছোট ছোট আকারের ভূমিকম্প হয়েছে দেশটিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে