,

ডেইলি স্টার সম্পাদকের গ্রেপ্তার চান জয়

নিউজ ডেস্ক : সামরিক অভ্যুত্থানে উসকানি দিতে সাজানো ও মিথ্যা প্রচারণা চালানোর জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে গ্রেপ্তার ও তার বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

জয় বলেছেন, ‘একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উসকানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায় তা রাষ্ট্রদ্রোহিতা।’

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীপুত্র এ দাবি জানান।

2016_02_05_09_14_35_2MSA233ApHJkzsAickV78I5qcBNdy8_256xautoজয় লিখেছেন, ‘মাহফুজ আনাম, দ্যা ডেইলি স্টার সম্পাদক, স্বীকার করেছেন যে তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন।’

সাংবাদিক হিসেবে মাহফুজ আনামের দায়িত্ব পালেনে কোনো অধিকার নেই জানিয়ে জয় লেখেন, ‘তিনি অব্যাহতভাবে রাজনীতিকদের বিরুদ্ধে তাদের অনৈতিকতা এবং দুর্নীতিগ্রস্ত হবার কথা লেখেন। তার নিজের স্বীকারোক্তি মতে তিনি নিজেই পুরোপুরি অনৈতিক এবং একজন মিথ্যাবাদী। তার অবশ্যই একজন সাংবাদিক হিসেবে থাকার কোনো অধিকার নাই, সম্পাদক তো অনেক দূরের বিষয়। তার কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গিয়েছে; যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশ বিরোধী।’

বুধবার ওয়ান ইলেভেনের সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র দেয়া নিউজ ছাপানো এবং প্রমাণ করতে না পারার কারণে ভুল স্বীকার করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন, ‘এটা আমার সাংবাদিকতা জীবনে, সম্পাদক হিসেবে ভুল, এটা একটা বিরাট ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।’

এটিএন নিউজে মুন্নী সাহার সঞ্চালনায় নিউজ আওয়ার এক্সটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানের শুরুতে ২৫ বছর পূর্তিতে ডেইলি স্টারের তৈরি একটি ভিডিওচিত্র দেখানো হয়। তারপর আলোচনা হয় সংবাদ, সাংবাদিকতা, ডেইলি স্টারের পাঠকপ্রিয়তা নিয়ে।

সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদ আলোচনার টেবিলে তোলেন সেই সময়ে ডেইলি স্টারের একটি ভুল রিপোর্টের প্রসঙ্গ। এ সময় মাহফুজ আনাম ভুল স্বীকার করেন।

মাহফুজ আনামের ‘মিথ্যা গল্পের উসকানি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করিয়েছে উল্লেখ করে জয় ওই স্ট্যাটাসে লেখেন ‘১১ মাস তিনি জেলে কাটিয়েছেন। আমি বিচার চাই। আমি চাই মাহফুজ আনাম আটক হোক এবং তার রাষ্ট্রদ্রোহিতার বিচার হোক।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ