,

মায়ের নামে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা প্রধানমন্ত্রীর

1454663899নিউজ ডেস্ক : মায়ের নামে খোলা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে হাসপাতালে গেলে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়তুন সোলায়মান ও পরিচালক আরিফ মাহমুদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য নিবন্ধন করেন। নিজ হাতে নিবন্ধন ও স্বাস্থ্যপরীক্ষার ফি দেন। এরপর হাসপাতালের দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়। প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সাহায্যও প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়। খ্যাতিমান নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রধানমন্ত্রীর নাক, কান ও গলা পরীক্ষা করেন। চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দ্বীন মো. নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ-বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষায় অংশ নেন ওয়াজিহা আক্তার জাহান, বনজবা ও শাহানা ফেরদৌস।
২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এ হাসপাতালটি যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা ছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমানসহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ