,

কালেরকন্ঠের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানী মামলা এমপির

downloadপ্রকাশক ও উপদেষ্ট সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানী মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঝিনাইদহের জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তসলিম আরিফের আদালতে মহেশপুর এলাকার সরকার দলীয় সংসদ সদস্য নবী নেওয়াজ এই মামলা (মামলা নং ২/১৬) করেন। মামলার আসামিরা হলেন দৈনিক কালেরকন্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সম্পাদক এমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, রিপোর্টার মুস্তাক আহম্মেদ ও শরিফুল আলম সুমন। বাদী পক্ষে এড জাহঙ্গীর আলম সাগর মামলাটি পরিচালনা করেন। এ বিষয়ে মামলার বাদী ঝিনাইদহ-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নবী নেওয়াজ জানান, আসামীরা পরস্পরের যোগসাজসে ২০১৫ সালের ১৪ অক্টোবর কালেরকণ্ঠ পত্রিকায় ‘বেসরকারী শিক্ষক নিয়োগ বন্ধে কমিশন হচ্ছে ঝিনাইদহ-৩ আসনের এমপির বিরুদ্ধে ৬৪ লাখ টাকার ঘুষ বানিজ্য’ শিরোনামে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, এই মিথ্যা সংবাদ প্রকাশের ফলে তার একশ কোটি টাকার মানহানী হয়েছে দাবী করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে